গর্ভাবস্থা নারীর দেহ ও মন উভয় ক্ষেত্রেই ব্যাপক প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, অন্তঃসত্ত্বা নারীদের ৭০-৮০ শতাংশই একটি সাধারণ সমস্যার শিকার হন, যা ‘মর্নিং সিকনেস’ নামে পরিচিত। এর মধ্যে বমি, বমি ভাব, মাথা ঘোরা থেকে শুরু করে আছে খাবারে অরুচি।
এই ‘মর্নিং সিকনেস’ দূর করার জন্য কয়েকটি সহজ উপকরণের হদিস দিয়েছেন গবেষকরা—
পিপারমেন্ট চা : এই চা দেহের পানির অভাব পূরণ করে। দূর করে পেটের অস্বস্তিবোধও। তাই মাথা ঘোরা বা বমি ভাব কাটাতে এক কাপ পিপারমেন্ট চা পান করতে পারেন।
লেবু : সাধারণত এক গ্লাস পানিতে লেবুর রস মিশিয়ে খাওয়া হয়। এর বাইরে লেবুর গন্ধ নাকে নিতে পারেন। কামড় দিতে পারেন এক ফালি লেবুতেও। এতে বমি ভাব মুহূর্তেই চলে যাবে।
আদা : এর ঔষধি গুণ অনেক। আদা কুচি দিয়ে এক কাপ চা খেলে দারুণ কাজে দেবে। সালাদে দিয়েও খেতে পারেন। এতে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। বমি ভাব দূর করতে আদার জুড়ি নেই।
কাঁচা দুধ : জ্বাল না দেওয়া দুধে আছে প্রচুর ক্যালসিয়াম। এ ছাড়া কাঁচা দুধ পেটকে আরাম দেয়। যা খাচ্ছেন তা হজমেও সহায়তা করে। আর কাঁচা দুধে বমিও হয় না।
সিরিয়াল : শস্যদানা দিয়ে প্রস্তুতকৃত সিরিয়াল খাবার কেবল শিশুদেরই নয়, অন্তঃসত্ত্বাকেও স্বস্তি দিতে সক্ষম। অনেক নারী সকালে এক বাটি সিরিয়ালের বদৌলতে দারুণ উপকার পেয়েছেন।
