1. বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
2. বৈজ্ঞানিক যোগাযোগের ক্ষেত্রে ও বিজ্ঞানের প্রসারে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, তাঁদের জন্য স্টিফেন হকিং নিজের নামে পদক দেওয়ার ঘোষণা দেন।
3. স্টিভেন হকিং ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন। তিনি অক্সফোর্ডে পদার্থবিদ্যার ওপর প্রথম শ্রেণীর ডিগ্রী অর্জন করে ক্যামব্রিজে কসমোলজির উপর স্নাতকোত্তর গবেষণা করেন।
4. ১৯৬৪ সালে যখন তিনি তাঁর প্রথম স্ত্রী জেন কে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছিলেন তখন চিকিৎসকরা বলে দেন তিনি বড় জোর দুই থেকে তিন বছর বাঁচবেন।
5. ১৯৯৫ সালে তিনি তার সাবেক নার্সকে বিয়ে করেন।
6. তার ভঙ্গুর শারীরিক অবস্থা সত্ত্বেও তিনি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেকচার দিতেন।
7. ২০০৭ সালে তিনি প্রথম চলৎশক্তি হীন ব্যক্তি হিসেবে একটি বিশেষ বিমানে ওজনশূন্যতার অভিজ্ঞতা নেন।
8. ১৯৮৮ সালে তিনি তার বই ‘এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম’ প্রকাশ করেন।