আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান


    5

    নাগরনো-কারাবাখ যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (শনিবার) এক টুইটার পোস্টে বলেছেন, নাগরনো-কারাবাখ অঞ্চলে সংঘাত বন্ধের পদক্ষেপটি শান্তির পথে এক ধাপ অগ্রগতি।

    ইরান চায় প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়া উভয়ই আন্তর্জাতিক আইন এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে আন্তরিকতার সঙ্গে আলোচনায় অংশ নিক।

    এ সময় তিনি যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় গঠনমূলক চেষ্টা ও ভূমিকার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান।

    বিস্তারিত আসছে
     

     

    [ad_1]

    মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।