
না, সেখানেও ফটো তোলার মতো ইন্টারেস্টিং বিষয় আছে। ঐ যে নতুন স্থাপনাগুলি হয়েছে, আলোকস্তম্ভ ইত্যাদি, সেগুলি তো আছেই। এছাড়াও আছে গাছগুলি, ওদের ফুল, ওদের গায়ে গজিয়ে ওঠা ফাঙ্গাস। আর গুছিয়ে তুলতে পারলে ঘাসের ছবিও বেশ ভালো হতে পারে। আসলে একটু খেয়াল করে দেখলে চারপাশে সবখানেই এতো সুন্দর সুন্দর দৃশ্য আছে যে ছবি তুলতে আপনার ক্লান্তি আসবে না। সে যেখানেই হোক।

এই ছবিটি সেইসব সুন্দর দৃশের একটি না। এটি একটি এমনি এমনি করা প্যানোরামা। লক্ষ্য করে দেখলে কিছু টেকনিকাল ত্রুটি পাবেন। থাক ত্রুটি- ত্রুটিকে গুল্লি মারি- এমনি এমনি করা প্যানোরামাটাই পোস্ট করি। আপনি যদি সুন্দর করে দেখতে পারেন, এইটাও সুন্দর লাগবে। আর যদি আপনার চোখে ত্রুটি থাকে- থাকুক, থাকতেই পারে- তাইলে আপনি ছবিতে ত্রুটি খুঁজে পাবেন। আমার কাজ আমি করেছি- আনন্দের সাথে ছবি তুলেছি, প্যানো করেছি। আপনার কাজ আপনি করেন, দেখেন।