গ্রীষ্ম, বর্ষা, শীত এক এক মৌসুমে ত্বক এক এক রকম। তাই তার যত্ন ও সময় ভেদে নিতে হয়। শীতের রুক্ষ-শুষ্কভাব প্রকৃতির পাশাপাশি আমাদের ত্বকেও প্রভাব ফেলে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে ফেটে যাওয়া অন্যতম সমস্যা। যার কারণে অনেক সময় গাল এবং ঠোঁট ফেটে রক্তও বের হয়ে। যা খুবই কষ্টদায়ক এবং অস্বস্তিরও বটে।
শীতে ঠোঁট ফাটা সাধারণ একটি বিষয় আর তাই আমরা বিভিন্ন ধরনের অনেক কিছুই ব্যবহার করে থাকি। কিন্তু অতি সহজেই আমরা এই ঠোঁট ফাটা থেকে তেলের মাধ্যমে মুক্তি পেতে পারি।
শীতে অনেকেরই মুখের বা ঠোঁটের দুই কোণায় ঘা হয়ে সাদা হয়ে যায় এবং ঠোঁট লাল হয়ে ফেটে যায়, ফুলে যায়, ব্যথা হয়। দেখতেও খারাপ লাগে। সেই সঙ্গে খাবার খাওয়াও কষ্টকর হয়ে পড়ে তবে এই সমস্যার সমাধান দেবে তেল। ব্র্যান্ডের লিপ বামে কাজ না হলে ঠোঁটে তেল ব্যবহার করুন। ফল মিলবে হাতেনাতে।
তবে কী তেল ব্যবহার করবেন জেনে নিন সেসব- ঠোঁট ফাটলে মরা অংশ জমে ঠোঁটের ওপর এটা বন্ধ করতে রাতে ঘুমানোর সময় বাদাম তেল লাগাতে হবে ঠোঁটে। মরা অংশ কোনো অবস্থাতেই টেনে তোলা যাবে না। মুখের লালায় যে রাসায়নিক উপাদান থাকে, তা ঠোঁটকে আরো শুষ্ক করে তোলে তাই ঠোঁট ভেজাতে জিব দিয়ে কখনো চাটবেন না। অনেকের এই সমস্যা এত বেশি হয়ে থাকে যে লিপবাম কাজ করে না। অল্প একটু সরিষার তেল নিয়ে ঠোঁটে লাগান। এই প্রাকৃতিক ময়োশ্চারাইজার ঠোঁট ফাটা রোধ করে ঠোঁট নরম কোমল করে তুলে।
ঠোঁট ফাটা রোধ করতে নিয়মিত অলিভ ওয়েল লাগাতে পারেন। এছাড়াও চিনি মধু দিয়ে স্ক্রাব করে নিন আগে। এরপর অলিভ ওয়েল মেসেজ করুন আলতো হাতে।
অর্থসূচক/এএইচআর
মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।




