পরম্পরা
*******
প্লিষ্টোসিন হতে হাঁটছি অবিরাম- ভাঙ্গছি দূরত্ব যত!
‘ হৃদয়ের রং এ রাঙাবো তোমায় ‘- স্বপ্ন দিয়েছ শত !!
খুঁজি তোমাকে নীলিমার পাটে
আহা! অষ্ট প্রহর কষ্টে কাটে
তুমি সে নও- অথচ সে ছিল অবিকল তোমারই মত!!!
লাশ
******
মৃত্যু প্রহর গুনছে দেশের ষোল কোটি লোক!
গুম খুন আর লাশের খবর- স্বজন হারার শোক !!
খালে বিলে, রাস্তা ঘাটে
লাশ হয়ে যায় ঘরের খাটে
প্রতিবাদে জ্বলে উঠুক লক্ষ কোটি চোখ!!!
আহ্বান
*********
নির্বাক কেন? মানুষের মুক্তির কথা বলো!
নির্দোষ এক যুদ্ধের কবিতা লিখি চলো !!
পঙক্তির পরে সাজাই পঙক্তিমালা
শোষকের চোষক করি ফালাফালা
কোটি জনতার হাতেতে কলম-বন্ধ আঁখি খোল!!!
