স্মার্টফোনে ভিডিও দেখতে সাবধান!

নিজের শখের স্মার্টফোনে মাঝেমধ্যেই ইউটিউবে ভিডিও দেখেন? গুগল বা ফেসবুকে আপলোড করা ভিডিও দেখেন নিশ্চয়ই। তাহলে এবার এই বিপদের আশঙ্কাগুলোও জেনে রাখুন।

সম্প্রতি একটি সমীক্ষায় বলা হয়েছে, অনলাইন ভিডিও দেখার ক্ষেত্রে অতি সহজেই আপনি মোবাইল থেকে হারাতে পারেন আপনার সমস্ত ডেটা। এমনকী আপনি নিজের অজান্তেই চলে আসতে পারেন সাইবার ক্রাইমের আওতায়। গ্রেফতারও হতে পারেন।

কারণ হিসেবে ওই সমীক্ষায় বলা হচ্ছে ফোনে ভিডিও দেখার সময় ভয়েস রেকগনিসনের মাধ্যমে অতি সহজেই গুগল আপনার ফোনের সঙ্গে হ্যাকারদের ফোনকে যুক্ত করে ফেলতে পারে। আর এর মধ্যেই আপনি যেমন হারাতে পারেন গুরুত্বপূর্ণ ডেটা, তেমনই পড়তে পারেন সাইবার ক্রাইমের জালে। তাই এখনই নিজের ফোনে অনলাইন ভিডিও দেখার সময় সাবধান হয়ে যান।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাইবারক্রাইম বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখন থেকে স্মার্টফোনে ইউটিউবে বিড়ালের ভিডিও দেখার সময় সাবধান। কারণ, ওই ভিডিও-‌র মাধ্যমেই হ্যাক হয়ে যেতে পারে আপনার ফোন। বিশেষজ্ঞদের দাবী, বিড়ালের ভিডিওই ‘‌ইউটিউব’‌ বা ‘‌ভাইন’‌-‌এর মতো ওয়েবসাইটগুলোতে সবচেয়ে জনপ্রিয়। বিড়ালের ভিডিওতেই ইন্টারনেট ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ‘‌লাইক’‌, ‘‌কমেন্ট’‌ এবং শেয়ার করেন। যে ভিডিও-‌র মধ্যে লুকিয়ে রয়েছে হ্যাক করার প্রোগ্রামিং, সেটি ‘‌লাইক’‌, ‘‌কমেন্ট’‌ বা শেয়ার করলে স্মার্টফোনের লগ ইন করা সমস্ত অনলাইন অ্যাকাউন্টের (‌ফেসবুক, টুইটার এমনকী ই-‌ব্যাঙ্কিং অ্যাকাউন্ট)‌ দখল চলে যায় হ্যাকারের হাতে।

বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে ইউটিউব কর্তৃপক্ষকে।‌‌