ইরানে করোনাভাইরাস পরিস্থিতি – Parstoday

    ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২১০ জন। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা‌ ২৮ হাজার ৯৮ জনে পৌঁছেছে।

    এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন চার হাজার ১৪২ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (শুক্রবার) এসব তথ্য জানিয়েছেন।

    তিনি আরও বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে চার লাখ এক হাজার ৩৭৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার লাখ ৯২ হাজার ৩৭৮ জন।

    এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ৬৭ হাজারের বেশি ব্যক্তি। এছাড়া, আক্রান্তের সংখ্যা তিন কোটি ৬৮ লাখের বেশি।

    মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।#

    পার্সটুডে/এসএ/৯

    বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

    [ad_1]

    মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।