বাংলাদেশে করোনায় ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু; ১৩৪ দিনের মধ্যে সর্বনিম্ন


    3

    বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ কমার লক্ষন দেখা দিয়েছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে, যা ১৩৪ দিনের মধ্যে সর্বনিম্ন।

    চব্বিশ ঘণ্টার হিসেবে এর আগে দেশে সবচেয়ে কম মৃত্যুর ঘটনা ঘটেছিল ২৮ মে, সেদিন ১৫ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

    আজ  শুক্রবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন  ১৭ জনসহ দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫ হাজার ৪৭৭ জনে।

    চব্বিশ ঘণ্টায় ১১ হাজার ২৫৬ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ২৭৮ জনের শরীরে। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৫৯৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৯১২ জন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

    করোনা সহায়তা

    এ দিকে, করোনার কারণে কর্মহীন কিংবা শারীরিক অসুস্থার কারণে কাজে যোগ দিতে পারছে না এমন শ্রমিকদের মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবার সিদ্ধান্ত নিয়েছে  সরকার। ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান সরকারের আর্থি অনুদানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এ সহযোগিতা দেওয়া হবে।

    এ সহায়তার অর্থ  কারা, কী প্রক্রিয়ায় পাবে, সে বিষয়ে গতকাল বৃহস্পতিবার একটি নীতিমালা প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রাথমিকভাবে তৈরি পোশাক খাত এবং চামড়া ও চামড়াজাত পণ্য তৈরি খাতের শ্রমিকেরা এ সুবিধার আওতায় আসছেন।

    তবে নির্দিষ্ট সংগঠনের সঙ্গে যুক্ত কারখানার কর্মহীন শ্রমিকেরা এই সুবিধার আওতায় আসবেন; অর্থাৎ, বিজিএমইএ, বিকেএমইএ, চামড়া খাতের সংগঠন লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন (এলএফএমইএবি), বাংলাদেশ ফিনিশ্ড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সদস্যভুক্ত কারখানার কর্মহীন শ্রমিকেরা এ সুবিধা পাবেন।#

    পার্সটুডে/ আব্দুর রহমান খান/বাবুল আখতার/৯

    বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

     

     

     

    [ad_1]

    মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।