অসম বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ‘মোগল আক্রমণ’ প্রতিহত করতে বললেন সর্বানন্দ, তীব্র প্রতিক্রিয়া


    7

    ভারতের বিজেপিশাসিত অসমে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ‘মোগল আক্রমণ’ প্রতিহত করার ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। অন্যদিকে, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ ও পূর্তমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা আসন্ন নির্বাচনকে ৬৫ শতাংশ বনাম ৩৫ শতাংশের লড়াই বলে মন্তব্য করেছেন। গতকাল (শুক্রবার) পাঞ্জাবাড়িতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে তারা এ ধরণের মন্তব্য করেন।

    অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের দাবি, এখনও অসমের মাটিতে মোগলের আক্রমণ অব্যাহত। সেজন্য অসমের ভূমিপুত্ররা একত্রিত না হলে বিপদ আসন্ন। তিনি বলেন, আসন্ন নির্বাচনে ‘মোগলদের’ এমনভাবে পরাজিত করতে হবে যাতে ভবিষ্যতে তারা মাথা তুলে না দাঁড়াতে পারে। তিনি অসমে স্থানীয়দের অস্তিত্ব রক্ষার জন্য লাচিত বরফুকনের মতো লড়াই করতে হবে মোগলদের বিরুদ্ধে বলে পরামর্শ দিয়েছেন।

    অন্যদিকে, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য, অর্থ ও পূর্তমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এআইইউডিএফ প্রধান মাওলানা বদরউদ্দিন আজমলকে টার্গেট করে বলেন, অসমীয়া সভ্যতার সামনে সঙ্কট সৃষ্টি  করেছেন আজমলরা। বদরউদ্দিন আজমলের সভায় উর্দু ও আরবি ভাষা ব্যবহার করা হচ্ছে জানিয়ে এব্যাপারে কেউ প্রতিবাদ করছেন না কেন তা নিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেন। তার মতে, অসমে আরম্ভ হয়েছে ‘সভ্যতার যুদ্ধ’। এভাবে সবকিছু মেনে নিলে দশ বছর বাদে বদরউদ্দিন আজমল সিদ্ধান্ত নেবেন অসমে কী হবে। তিনি বলেন, অসমে শুরু হয়েছে ৩৫ শতাংশ ও ৬৫ শতাংশের রাজনৈতিক লড়াই। মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার দাবি, ৩৫ শতাংশ অসমীয়া ভাষা-কৃষ্টি-সংস্কৃতি বিরোধী। অসমীয়া ভাষা-কৃষ্টি-সংস্কৃতির সম্পর্ক ৬৫ শতাংশ।

    বদরউদ্দিন আজমল ও তার মিত্ররা ৬৫ শতাংশের মিত্রতায় ফাটল ধরাতে চাচ্ছে এবং আরবি কৃষ্টি-সংস্কৃতি বহাল করতে চাচ্ছেন অভিযোগ করে ৬৫ শতাংশকে জনগণকে একত্রিত হওয়ার ডাক দিয়েছেন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।  

    মাওলানা আতাউর রহমান মাঝারভুঁইয়া

    এ প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে অসমের সাবেক বিধায়ক মাওলানা আতাউর রহমান মাঝারভুঁইয়া আজ (শনিবার) রেডিও তেহরানকে বলেন, ‘যেভাবে অসমের মধ্যে হিমন্তবিশ্ব শর্মা ও তার টিম মুসলিমদের নাম না করে মোগলদের আক্রমণ বলছেন, ৩৫ শতাংশ বনাম ৬৫ শতাংশের লড়াই বলছেন এবং মোগলদের আক্রমণের কথা বলছেন, আমি তাদের বলতে চাই যে, হিমন্তবিশ্ব শর্মারা  কেন মোগলদের আক্রমণ বলছেন, সোজা ভাষায় বল না যে  মুসলিমদের আক্রমণ। হিমন্তবিশ্ব শর্মার একথা বুঝতে কারও বাকি নেই যে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বলছেন। আরও একটি মজার বিষয় হল হিমন্তবিশ্ব শর্মা চাচ্ছেন যে সর্বানন্দ সোনোয়ালকে সরিয়ে পরবর্তী নির্বাচনের পর অসমের মুখ্যমন্ত্রীর আসনে বসার চেষ্টা করছেন।’

    ‘মুসলিম সভ্যতা মুসলিমদের কাছে আছে, থাকবে এবং আমরা তা অটুট রাখব। কিন্তু মুসলিম সভ্যতা অন্যের উপরে চাপিয়ে দেওয়ার কোনও অনুমতি ইসলাম দেয়নি। আমরা তা করব না’ বলেও অসমের বিশিষ্ট আলেম ও সাবেক বিধায়ক মাওলানা আতাউর রহমান মাঝারভুঁইয়া মন্তব্য করেন।

    পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১০

    বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

     

     

    [ad_1]

    মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।