নেটফ্লিক্সের চলমান বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন প্রতিষ্ঠানটির সিইও টেড সারান্দোস। কিছুদিন থেকেই জনপ্রিয় এই স্ট্রিমিং প্লাটফর্মে প্রচার হওয়া ‘কিউটস’ সিনেমাটি নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয় তাদের।
সেনেগাল এবং ফ্রান্সের কিশোরী মেয়েদের নিয়ে তৈরি হওয়া এই সিনেমার জন্য আপত্তি তুলেছে টেক্সাস জুরিবোর্ড।
টেক্সাসের গ্র্যান্ড জুরি গত সপ্তাহে নেটফ্লিক্সের বিরুদ্ধে কিশোরী মেয়েদের হাইপার সেক্সুয়ালাইজেশন এবং শিশুদের অশ্লীল উপায়ে চিত্রিত করার ব্যাপারে অভিযোগ তোলেন।
সিনেমাটির সেন্সরশিপ নিয়ে তর্ক-বিতর্কের পর টেক্সাস জুরিবোর্ডের উদ্দেশ্য সারান্দোস বলেন, ‘আমার কাছে আসলে এটি খুবই অবাক করা বিষয় যে আমরা আমেরিকানরা ২০২০ সালে এসেও সেন্সরশিপ নিয়ে কথা বলছি। পরিচালকের গল্প বলার ক্ষেত্রে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করার আমি কোনো কারণ খুঁজে পাই না।’
এটি এমন একটি চলচ্চিত্র যা কিছু দর্শকের সঙ্গে খুব যুক্তিযুক্ত বলেও মনে করেন সারান্দোস।
এদিকে ‘কিউটস’ সিনেমা নিয়ে টেক্সাস জুরি বোর্ড তাদের অবস্থানে এখনও অনড় রয়েছে। ধারণা করা হচ্ছে সিনেমাটির জন্য বেশ মোটা অংকের জরিমানা গুনতে হতে পারে নেটফ্লিক্সকে।
এলএ/এমকেএইচ
মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।


