তামিম টিকলেন মাত্র ২ ওভার


    10

    প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই মুহূর্তে লড়ছে তামিম একাদশ এবং মাহমুদউল্লাহ একাদশ।

    টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি তামিম একাদশের। প্রথম ওভারে বোর্ডে ৩ রান যোগ করলেও দ্বিতীয় ওভারে রুবেল হোসেনের বলে লেগ বিফরের ফাঁদে পরে সাজঘরে ফিরেছেন অধিনায়ক তামিম। ৮ বলে ২ রান করেছেন তিনি।

    তামিমের বিদায়ে জুনিয়র তামিমকে সঙ্গ দিতে ক্রিজে নেমেছিলেন আনামুল হক বিজয়। এরপরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত তামিম একাদশের সংগ্রহ ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১২ রান।

    তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।

    মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব।

    অর্থসূচক/এএইচআর

    মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।