একাই দুই নায়কের চরিত্রে রণভীর সিং


    17

    বছর দুই আগে বক্স অফিস কাঁপানো একটি সিনেমা উপহার দিয়েছিল রণবীর সিং এবং পরিচালক রোহিত শেঠি। ‘সিম্বা’ নামক পুলিশ চরিত্রকে কেন্দ্র করে নির্মিত সেই সিনেমাটি বক্স অফিসে বেশ ভালো অবস্থান করে নিয়েছিলো।

    সিনে পাড়ায় গুঞ্জন আবারও একসঙ্গে দেখা যেতে পারে ‘সিম্বা’র নায়ক ও পরিচালককে।

    সম্প্রতি ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, গুলজার পরিচালিত বিখ্যাত ‘আঙ্গুর’ সিনেমার রিমেক করতে যাচ্ছেন রোহিত। এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। তখন গুঞ্জন ছিলো ছবিতে অভিনয় করবেন শাহরুখ খান।

    তবে কিং খানের শিডিউল মেলানো যাচ্ছে না। আর রোহিতও ছবিটির জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে চান না। সেজন্য তিনি বেছে নিয়েছেন রণভীর সিংকে। ইতিমধ্যে সিনেমাটির গল্প নিয়ে নায়ক ও পরিচালকের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। যদিও চূড়ান্ত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

    গুলজারের সিনেমাটিতে সঞ্জীব কুমার ও দেবন ভারমা প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন। সেই দুই চরিত্রে এবার একাই অভিনয় করবেন রণভীর সিং। অর্থাৎ তিনি এ ছবিকে দ্বৈত চরিত্রে কাজ করবেন। যা প্রথমবারের মতো কোনো অভিজ্ঞতা হতে যাচ্ছে এই নায়কের জন্য।

    প্রসঙ্গত, গুলজার জনপ্রিয় ‘আঙ্গুর’ সিনেমাটি নির্মাণ করেন ১৯৮২ সালে, শেক্সপিয়ারের কমেডি অফ ইরর থেকে অনুপ্রাণিত হয়ে। দুই জমজের হাস্যরসাত্মক গল্পে সে সময়ে অভিনয় করেছিলেন সঞ্জীব কুমার এবং দেবন ভারমা। তাদের বিপরীতে ছিলেন মৌসুমী চ্যাটার্জি এবং দীপ্তি নাভাল।

    এলএ/এমএস

    করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে। আজই পাঠিয়ে দিন – [email protected]

    মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।