প্রথমবারের মতো এক সিনেমায় শাহরুখ-সালমান ও আমির খান

    বলিউডের মিস্টার পারফেক্ট আমির খান মানেই সিনেমায় নতুনত্ব। দুর্দান্ত অভিনয় দিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘লাল সিং চাড্ডা’ সিনেমা নিয়ে। এ ছবি দিয়ে দর্শকদের জন্য নিয়ে আসছেন দারুণ কিছু চমক।

    বেশ কদিন আগেই খবরে প্রকাশিত হয়, এ সিনেমাতে জন্য স্বল্প সময়ের একটি ক্যামিও চরিত্রে দেখা মিলবে বলিউড বাদশা শাহরুখ খানের। খবরটি পুরোনো না হতেই মুম্বাই মিরর তাদের খবরে প্রকাশ করেছে, সিনেমাটির জন্য শুধু শাহরুখই নন, সালমান খানকেও অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন আমির খান। অর্থাৎ প্রথমবারের মতো তিন খান এক হতে চলেছেন কোনো সিনেমায়।

    বলিউডের সেরা তিন খানকে একসঙ্গে দেখা যাবে এমন স্বপ্ন কে না দেখে! কিন্তু সেই স্বপ্ন পূরণে তেমন উদ্যোগ কখনো দেখা যায়নি যা উল্লেখ করা যায়। অবশেষে আমিরের হাত ধরেই বিশেষ এই ঘটনাটি ঘটতে চলেছে হিন্দি সিনেমায়। সবকিছু ঠিকঠাক থাকলে এবারে ‘লাল সিং চাড্ডা’ দিয়েই দর্শকের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

    মুম্বাই মিরর আরও বলেছে, সিনেমাটিতে শাহরুখের চরিত্রের মতো সালমানের চরিত্রটিও বাছাই করেছেন আমির নিজে। করোনার পর সিনেমা ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করতেই এ সিদ্ধান্ত নিয়েছেন আমির খান। তবে তিন খানের এক হওয়ার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

    প্রসঙ্গত, চলতি বছর থেকে শুটিং শুরু হয় ‘লাল সিং চাড্ডা’ সিনেমার। কিন্তু করোনার কারণে বেশিদূর এগুয়নি শুটিং। সিনেমাটিতে আমিরের বিপরীতে অভিনয় করছেন তারকা অভিনেত্রী কারিনা কাপুর। সময়মতো সিনেমাটির শুটিং শেষ হলে, আগামী বছরের বড়দিনে মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’।

    এলএ/বিএ

    করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে। আজই পাঠিয়ে দিন – [email protected]

    মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।