প্রিয়জনকে উপহার দিতে কে-না ভালোবাসে! আর উপহার পাওয়াতেও রয়েছে আনন্দ। আর যে যার সাধ্য মতো উপহার দেন।
তবে হলিউড তারকাদের কথা ভিন্ন হতেই পারে। বিশেষ উপলক্ষ্যে তাদের প্রিয়জনকে দেওয়া উপহারের মূল্য এতটাই বেশি যে কল্পনাকেও হার মানায়।
এরকমই কয়েকজনের তালিকা দেওয়া হল, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে।
প্রিয়াঙ্কা চোপড়াকে নিক জোনাসের উপহার
মার্কিন সংগীত শিল্পী নিক জোনাস তার ‘সাকার’ গানটি ‘বিলবোর্ড হট ১০০’য়ে প্রথম স্থান দখল করার পর স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে গাড়ি উপহার দিয়েছিলেন। যা-তা গাড়ি নয়, মার্সিডিজ বেঞ্জ, যেটার মূল্য ২.৭ কোটি রুপি।
মার্ক অ্যান্থনি ও জেনিফার লোপেজ
সন্তান জন্মদান উপলক্ষ্যে মার্ক অ্যান্থনি তার প্রাক্তন ভালোবাসা জেনিফার লোপেজকে দিয়েছিলেন ইয়লো ডায়মন্ড। সেই হিরক খণ্ডের দাম ৩ লাখ মার্কিন ডলার।
জর্জ ক্লুনি
সম্প্রতি এই মার্কিন অভিনেতা জানিয়েছে, ২০১৩ সালে তিনি তার ১৪ জন বন্ধুকে ১০ লাখ ডলার উপহার দিয়েছিলেন। প্রিয় কাছের মানুষরা তার জীবনে যে অবদান রেখেছেন সেটার প্রকাশ ছিল এই অর্থিক ভালোবাসা।
কর্টনি কক্স ও জেনিফার অ্যানিস্টন
‘ফ্রেন্ডস’ সিরিজের অভিনেতা কর্টনি কক্স তার প্রিয় বন্ধু অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনকে ১২ হাজার ডলার মূল্যের শ্যানেল সাইকেল কিনে দিয়েছিলেন। আর সেটা ছিল অ্যানিস্টনের বাইক চালানোর আগ্রহ প্রকাশের পর।
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি
আস্ত বাড়ি বা ফ্ল্যাট উপহার দেওয়ার কথা শুনে থাকবেন। কিন্তু আস্ত একটা দ্বীপ? ঘটনা মোটেই গুজব নয়। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি তার প্রাক্তন স্বামী ব্র্যাড পিটকে ৫০তম জন্মদিন উপলক্ষ্যে হৃদয়-আকৃতির একটা দ্বীপ উপহার দিয়েছিলেন। যেটার মূল্য ১ কোটি ২২ লক্ষ ডলার।
মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।


