দ্বিতীয় বিশ্বযুদ্ধ: স্বাধীনতার বীর যোদ্ধা নানার জীবনী লিখতে গিয়ে নাতনী জানলেন তিনি ছিলেন এক যুদ্ধাপরাধী খুনি

    • সরোজ পাথিরানা
    • বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস

    সিলভিয়া বলছেন, জীবনী লিখতে গিয়ে টের পেলেন নানার জীবনের রয়েছে এক অন্ধকার ইতিহাস।

    ছবির উৎস, silviafoti.com

    ছবির ক্যাপশান,

    সিলভিয়া বলছেন, জীবনী লিখতে গিয়ে টের পেলেন নানার জীবনের রয়েছে এক অন্ধকার ইতিহাস।

    সিলভিয়া ফোটির সাথে তারা নানার কখনই দেখা হয়নি। অনেক লিথুয়ানিয়ানের কাছে ইওনাস নোরিকা একজন জাতীয় বীর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যিনি সোভিয়েত কমিউনিস্টদের বিরুদ্ধে লড়াই করেছেন। সিলভিয়ার জন্মের আগেই তিনি মারা যান।

    শিকাগোর বাসিন্দা লেখক সিলভিয়া ফোটি দশকের পর দশক ধরে শুনে এসেছেন যে তার নানা দেশকে রক্ষার জন্য বীরত্বপূর্ণ সব কাজ করেছেন।

    মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা সিলভিয়া ফোটি তার নানার বীরত্ব এবং নিজের লিথুয়ানিয়ান পরিচয় নিয়ে সবসময় গর্ব অনুভব করেছেন।

    তার মা এবং নানী তাকে বলেছেন, সোভিয়েত ইউনিয়নের হাত থেকে লিথুয়ানিয়াকে রক্ষা করার সময় ১৯৪৭ সালে তার নানাকে হত্যা করা হয়।

    মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।