FRIENDS-এর অন্যান্য চরিত্রাভিনেতাদের মতো James Michael Tyler-এর স্ক্রিন টাইম অনেক না হলেও, স্বল্প সময়ের মধ্যেই Gunther-এর চরিত্রকে দর্শকের প্রিয় করে তুলেছিলেন। শোয়ে Gunther-কে Central Perk কফি হাউসের ওয়েটার ও ম্যানেজারের চরিত্রে দেখা গিয়েছিল। গোটা সিরিজে Gunther-এর বিশাল ক্রাশ ছিল Jennifer Aniston-এর চরিত্র Rachel-এর প্রতি।
James Michael Tyler-এর ম্যানেজার তাঁর বিবৃতিতে আরও বলেন, ‘সারা বিশ্ব ওঁকে Gunther হিসেবেই চিনত, কিন্তু মাইকেলের প্রিয় জনেরা তাঁকে অভিনেতার পাশাপাশি মিউজিশিয়ান, ক্যানসার অ্যাওয়ারনেস অ্যাডভোকেট এবং খুব ভালো স্বামী হিসেবে চিনতেন।’ চলতি বছরের মে মাসে FRIENDS Reunion-এরও অংশ ছিলেন James Michael Tyler। কিন্তু শরীর খারাপ থাকায় স্পেশাল এপিসোডে হাজিরা দিয়েছিলেন ভার্চুয়ালি। শো চলাকালীন মাইকেল বলেছিলেন, ‘আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ১০ বছর। এর চেয়ে ভালো অভিজ্ঞতা আর কিছু হতেই পারত না। এঁদের সবার সঙ্গে কাজ করা আমার জন্য খুব স্পেশাল ছিল। ভীষণ আনন্দ পেয়েছিলাম।’
FRIENDS-এর অন্যতম প্রযোজক সংস্থা Warner Bros Televisionএর তরফে শোকবার্তায় বলা হয়েছে, ‘টাইলার খুব প্রিয় অভিনেতা এবং আমাদের ফ্রেন্ডস পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।’
FRIENDS ছাড়াও দুটি শর্ট ফিল্মেও কাজ করেছিলেন James Michael Tyler– ‘The Gesture and the Word’ এবং ‘Processing’। এই দুটি ছবির জন্য বিভিন্ন চলচ্চিত্র উত্সবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারও পেয়েছিলেন জেমস মাইকেল টাইলার।
প্রয়াত ফ্রেন্ডস অভিনেতা মাইকেল টাইলার
মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।


