এবিবির নতুন চেয়ারম্যান হলেন সেলিম আর এফ হোসেন


    4

    দেশের ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) নতুন চেয়ারম্যান হয়েছেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন। নতুন সেক্রেটারি জেনারেল হয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি খন্দকার রাশেদ মাকসুদ।

    গতকাল রাতে এবিবির বিদায়ী চেয়ারম্যান আলী রেজা ইফতেখারের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নতুন নেতৃত্ব ঠিক করা হয়।
    এবিবি নতুন কমিটি ২০২২ ও ২৩ দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।
    ২০২২-২৩ মেয়াদে তিনজন ভাইস চেয়ারম্যান হলেন- সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান, সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন ও এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া।

    প্রতিষ্ঠানটির ট্রেজারার করা হয়েছে মিডল্যান্ড ব্যাংকের এমডি আহসান-উজ জামানকে। বর্তমান মেয়াদে ট্রেজারের দায়িত্বে আছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি রাশেদ মাকসুদ।
    চলতি মেয়াদের শুরুতে সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পান প্রাইম ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ। তিনি ব্যাংকিং পেশা থেকে ছিটকে পড়ার পর এই পদে আসেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন।
    অর্থসূচক/এমআর

    The post এবিবির নতুন চেয়ারম্যান হলেন সেলিম আর এফ হোসেন appeared first on Arthosuchak.

    মূল প্রতিবেদনটি এখানে পেতে পারেন।